হোমপেজ লোড হচ্ছে…

জাপানের নারিতা থেকে ঢাকার পথে চলাচলকারী বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ‘জটিলতা’ দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।
বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কে বলেন, “একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।”
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্লাইটটি ঢাকার পথ ধরার কথা থাকলেও সেটি এখনো নারিতা বিমানবন্দরেই অবস্থান করছে বলে জানিয়েছেন এক যাত্রী।
তিনি জাপানের সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টা) কে বলেন, “৬টা ১৭ মিনিটে বিমান চলতে শুরু করে। তবে পাঁচ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন’।
“এর ৪০ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘আমরা আগের স্থানেই ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন’।”
বিস্তারিত আসছে…
“আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে”, বলেন তিনি।
শাহজালাল বিমানবন্দরে গত বুধবার বিকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন ওই দুই জন।
যান্ত্রিক ক্রুটির কারণে যথাসময়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছাড়তে পারেনি।
কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে রাসেল নামের ১৩ বছর বয়সী এই শিশু।