হোমপেজ লোড হচ্ছে…
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বিভাগ। দলগুলোকে নিয়ম মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
মেহেদী হাসান
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বিভাগ। প্রচার সামগ্রী বৈধভাবে স্থাপন, স্লোগান লেখা ও নিষিদ্ধ সমাবেশের ক্ষেত্রে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে বিশেষ টিম কাজ করবে বলে জানায় কমিশন।
দলগুলোর মুখপাত্ররা বলছেন, আচরণবিধি মেনে চলার অঙ্গীকার তাঁরা করেছেন; প্রয়োগে সব পক্ষের প্রতি নিরপেক্ষতা রখার আহ্বান জানান।
জাতীয় সংসদে তথ্য কমিশন আইন সংশোধনী বিল পাস হয়েছে। বিরোধী দল নতুন ধারাগুলো নিয়ে আপত্তি জানিয়ে ভোটদানে অংশ নেয়নি।
ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আলোচনায় নির্বাচন কমিশনে বৈঠক করেছে দুই প্রধান দলের প্রতিনিধিদল। দুই দলই পর্যবেক্ষকদের নিরাপত্তার দাবি জানিয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন বণ্টন নিয়ে কয়েক জেলার দলীয় শাখায় অভ্যন্তরীণ অভিযোগ উঠেছে। শেষ মুহূর্তে মনোনয়ন বদলের অভিযোগ তুলেছেন স্থানীয় নেতারা।