হোমপেজ লোড হচ্ছে…

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের জুড়ি নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, বাতাস ঠান্ডা রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি বনভূমি নানা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তা সত্ত্বেও মানুষের নানা কর্মকাণ্ডে দিন দিন বনভূমি কমে যাচ্ছে। গাছ কেটে তৈরি হচ্ছে বাড়িঘর, রাস্তা ও কলকারখানা। নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে প্রকৃতির জন্য প্রয়োজনীয় সবুজ জায়গা।
আমাদের গাজীপুরের শাল ও গজারির বনও বিভিন্ন স্থাপনা নির্মাণের চাপে সংকুচিত হচ্ছে। বনভূমি ধ্বংস হলে পশুপাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল নষ্ট হয়। এতে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ে।
এ অবস্থা থেকে উত্তরণে নির্বিচারে গাছ কাটা বন্ধ করার পাশাপাশি নতুন বন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া জরুরি।
অনেকে শখের বসে ছাদবাগান করেন বা বারান্দায় গাছ লাগান। এ উদ্যোগ প্রশংসনীয় হলেও আমার মতে এটি প্রাকৃতিক বনের বিকল্প নয়।
তাই আমি মনে করি, বনভূমি উজাড় বন্ধ করার পাশাপাশি খালি জায়গায় গাছ লাগানো এবং সেগুলো বেড়ে ওঠার সুযোগ দেওয়া জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৬ বছর। জেলা: গাজীপুর।
প্রেমের সম্পর্কে দুজনের ভালোবাসার পরিমাণ কম-বেশি হলে কি পরকীয়ার ঝুঁকি বাড়ে?
অনেক রাজনৈতিক নেতা ক্ষমতাকে ব্যবহার করে গরিব মানুষকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেণ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার দুপুরে বাগেরহাট পুলিশ লাইনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এস
অনেক রাজনৈতিক নেতা ক্ষমতাকে ব্যবহার করে গরিব মানুষকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। রোববার দুপুরে বাগেরহাট পুলিশ লাইনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বল