হোমপেজ লোড হচ্ছে…

ভারতের দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, পাহাড়ে সাম্প্রতিক অশান্তির পেছনে কথিত বন্ধু রাষ্ট্র দায়ি। সরকার ভারতের সঙ্গে আঁতাত করেছে বলেও অভিযোগ তার।
নাহিদের ভাষ্য, “এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা জানি পাহাড়ে কারা অস্ত্র দেয়, কারা অশান্তি তৈরি করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে যখন চাপ দেওয়ার প্রয়োজন হয়, তখন তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।”
রাজধানীর মিরপুরে ১০ গোলচত্বরে রোববার এনসিপির এক পথসভায় তিনি এসব কথা বলেন বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ মিছিল সফল করতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এই সংক্ষিপ্ত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে৷
আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সমতল থেকে পাহাড়ে গিয়ে পৌঁছেছে মন্তব্য করে নাহিদ বলেন, “পাহাড় অশান্ত কেন এটার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না।
“আমরা দেখতে পাচ্ছি সরকার পাহাড়কে শান্ত রাখতে, স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কিভাবে তৎপরতা এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। কারণ এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।’’
সরকারি দলের কড়া সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে। আমরাও মনে করি অবৈধ। কিন্তু আইনগতভাবে এটা বলার সুযোগ নাই। কারণ বিএনপি সরকার ওই তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করে নাই।”
বিগত তিনটি সংসদ অবৈধ ঘোষণার আহ্বান জানিয়ে নাহিদের দাবি, “এখনো সুযোগ রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই অবৈধ সংসদের ধারাবাহিকতা এবং সংবিধানের ধারাবাহিকতা থেকে বের হয়ে নতুনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার এবং নতুনভাবে বাংলাদেশকে গঠন করার।
“পুরনো ধারাবাহিকতা রক্ষা হলে একদলীয় সংবিধান সংশোধন কমিটি যদি সবচাইতে ভালো সংশোধনীটাও আনেন, ভবিষ্যতে এমন হতে পারে সে সংশোধনী বাতিল করে বর্তমান সরকার এবং অন্তর্বর্তী সময়টাকে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে। আমরা দেখেছি কীভাবে পঞ্চম সংশোধনী বাতিল করে জিয়াউর রহমানকে একজন অবৈধ ক্ষমতা দখলদার হিসেবে আওয়ামী লীগ ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। এটা যে তারেক রহমানের সঙ্গে হবে না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই।”
পথসভায় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারসহ অন্যান্যরা বক্তব্য দেন।
“একটা মাগুরা উপনির্বাচন একটা সরকারকে বিদায় করে দিয়েছে। আমরা এ কথা আজকে ইলেকশন কমিশনকে স্মরণ করিয়ে দিয়েছি।”

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নেতৃত্ব কমিটি গঠন করতে বলা হয়েছে।
“আমাদের প্রধানমন্ত্রী একশো-দেড়শো টাকায় লাঞ্চ করেন। ভাই, আরও একটু ভালো করে খান এবং ঠান্ড মাথায় চিন্তা করে দেশটাকে চালান।”
অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।