হোমপেজ লোড হচ্ছে…
স্থানীয়দের সহায়তায় জানালা দিয়ে ভেতরে ঢুকে সুখন চুরির বিষয়টি বুঝতে পারেন।

নরসিংদী শহরের একটি ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে দুর্গাপূজার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ফিরে এ ঘটনা দেখতে পান ফ্ল্যাটের ভাড়াটিয়া সুখন চৌধুরী (৫১)। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
সুখন চৌধুরী স্ত্রী-সন্তান নিয়ে পাঁচ বছর ধরে শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।
তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইং কারখানায় রং মাস্টার হিসেবে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।
সুখন চৌধুরী ও তার স্ত্রী পূরবী পণ্ডিত বলেন, রোববার দুপুরে দুর্গাপূজা উদযাপন করতে তারা ফ্ল্যাটে তালা দিয়ে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে ফিরে দেখেন, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে আটকানো। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান সুখন।
স্থানীয়দের সহায়তায় ওই জানালা দিয়ে ভেতরে ঢুকে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।
ভেতরে ঢুকে তিনি দেখেন, ঘরের আসবাব ও কাপড়চোপড় এলোমেলো পড়ে আছে। আলমারি ভেঙে সেখানে রাখা ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
সুখন চৌধুরী বলেন, একটি ডাইং কারখানা করার জন্য তিনি ৫০ লাখ টাকা জমিয়েছিলেন। এর মধ্যে গ্রামের বাড়িতে জমি বিক্রি করে ২৫ লাখ টাকা পেয়েছিলেন, বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলেন ১০ লাখ টাকা। বাকি ১৫ লাখ টাকা ছিল তার নিজের জমানো।
কারখানা করার কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়েছিল। এ ছাড়া আলমারিতে তার স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার রাখা ছিল।
তিনি বলেন, এ ঘটনায় কাউকে সন্দেহ করতে পারছেন না। চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
নরসিংদী মডেল থানার ওসি এম আর আল মামুন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে খুলনা সফর করছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।
ফিরোজ কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এলাকার খেলার মাঠগুলোতে ছেলেদের খেলতে দেখা গেলেও মেয়েদের উপস্থিতি চোখে পড়ে না বললেই চলে। অথচ খেলাধুলার প্রয়োজন মেয়েদেরও।