হোমপেজ লোড হচ্ছে…

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই নারী যাত্রীর জিন্সের প্যান্ট এবং অন্তর্বাসের ভেতরে লুকানো ১২ কেজি সোনা পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
বিকাল সোয়া ৫টায় দুবাই হতে আসা ফ্লাইটের ওই দুই যাত্রীকে আটকের কথা বুধবার রাতে কাস্টমস হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চেন লিউন ও মো শিয়াও ইউ নামে এক দুই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ বেল্ট এলাকায় এলে তাদের তল্লাশি করা হয়। তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো নরম হলুদ রংয়ের সোনার পেস্ট জব্দ করা হয়।
এসব পেস্টের মোট ওজন ১২ কেজি। আটককৃত স্বর্ণের বিশুদ্ধতার প্রাথমিক যাচাইয়ে ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়ার তথ্য দিয়ে ঢাকা কাস্টমস হাউজ বলেছে, ওই সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।
জব্দ করা সোনা এবং যাত্রীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান থাকার তথ্য দিয়েছে কাস্টম হাউজ।
তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে, বলছে সংগঠনটি।
যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের সংস্থান রয়েছে, সেসব ভবনের মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে।
দেশের বিমান চলাচল খাতের অপার সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
“উপনির্বাচন দেখে ইসির চুপ থাকার সুযোগ নেই, চুপ থাকলে এটাকে কেউ ইস্যু বানিয়ে পুরো রাজনীতি অন্যদিকে নিয়ে যেতে পারে,” বলেন আব্দুল আলীম।