হোমপেজ লোড হচ্ছে…
নরসিংদীর রায়পুরায় ইটের মালিকানা নিয়ে বিরোধের জেরে বাবাকে বাঁচাতে গিয়ে চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাহিন মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।
প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে দায়ের কোপে শাহিন মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।গতকাল বুধবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় শাহিনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহিন খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আওলাদ হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই মোকারম মিয়ার বিরোধ চলছিল। গতকাল বিকেলে আওলাদের বাড়ির ইটের স্তূপ থেকে কিছু ইট সরিয়ে নিচ্ছিলেন মোকারম। আওলাদ বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় মোকারমের ছেলে রাব্বি দা নিয়ে বেরিয়ে আসেন। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে রাব্বির দায়ের কোপ লাগে শাহীনের গায়ে। পরে পরিবারের সদস্যরা শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যরা জানান, মাত্র চার দিন আগে শাহিন পুত্রসন্তানের বাবা হন। এ জন্য ছুটি নিয়ে তিনি নরসিংদীতে ফিরেছিলেন। গত কয়েক দিন স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করেন। গতকালই তাঁরা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।অভিযুক্ত মোকারম ও তাঁর ছেলে রাব্বি পলাতক জানিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের পুলিশের হেফাজতে নিতে অভিযান চলছে।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।