হোমপেজ লোড হচ্ছে…
বুধবার টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন শেষে ৩০ থেকে ৩৫ জনের একটি দল নৌকায় বাড়ি ফিরছিল।
নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রতিমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ৪১ ঘণ্টা পর শুক্রবার সকালে উপজেলার দারিয়াপুর নামাপাড়া এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন।
তরুণ বিজয় চন্দ্র কোচ (২০) উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, বুধবার বিকাল ৫টার দিকে পাশের কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় প্রতিমা বিসর্জন শেষে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিল। নৌকাটি কালিহাতীর ডোলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় নদীতে পড়ে যান। তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে পানিতে ডুবে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে বুধবার রাতেই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান। বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে আসা তিনজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের সাত সদস্য নদীতে তল্লাশি চালায়। দিনভর খোঁজাখুঁজি করেও বিজয়ের সন্ধান না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে অভিযান বন্ধ করা হয়।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা তৌহিদুর রহমান বলেন, নদীতে স্রোত ও কচুরিপানা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। তাদের ধারণা ছিল, মরদেহটি স্রোতে ভেসে আরও ভাটিতে চলে গেছে।
শুক্রবার সকালে নদীর ভাটিতে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ওসি মো. মুরাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার প্রবাসী শাহেদ আহমেদের মরদেহ ১৩ দিন পর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে পৌঁছে দেওয়ার দিশারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পার করল ২০ বছরের মাইলফলক। শুক্রবার ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেন কর্মীরা। তবে দুই দশকের এই অর্জনের আনন্দ এবার ঢাকা পড়েছে বিষাদের ছায়ায়; কারণ মাত্র ২১ দিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খাল
সোহরাব হোসেন ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।