হোমপেজ লোড হচ্ছে…

প্রতিষ্ঠার ২৭তম বার্ষিকী উদযাপন করেছে প্রিমিয়ার ব্যাংক।
সোমবার রাজধানীর শান্তা পিনাকলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়। দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। আলোচনা শেষে কেক কাটা হয়।”
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংক এগিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাংকের পরিধি সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থা অর্জনে আমাদের সুপরিকল্পিত সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, “প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অটুট আস্থাই প্রিমিয়ার ব্যাংককে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি। সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।”
অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং নারীদের দক্ষতার উন্নয়ন ঘটানো হবে।
আগের চুক্তির অবশিষ্ট মেয়াদ সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন শওকত আলী খান।
গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা ক্যাম্পেইনে বিকাশে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারীরা জিতে নিয়েছেন এই পুরস্কার।