হোমপেজ লোড হচ্ছে…
মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় মাগুরাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের বাসের সংঘর্ষ হয়।
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কের আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামিম রেজা জানান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামিম বলেন, দপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চার জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায় বলে জানান তিনি।
বগুড়ার প্রবাসী শাহেদ আহমেদের মরদেহ ১৩ দিন পর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে পৌঁছে দেওয়ার দিশারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পার করল ২০ বছরের মাইলফলক। শুক্রবার ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেন কর্মীরা। তবে দুই দশকের এই অর্জনের আনন্দ এবার ঢাকা পড়েছে বিষাদের ছায়ায়; কারণ মাত্র ২১ দিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খাল
সোহরাব হোসেন ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।