হোমপেজ লোড হচ্ছে…
শুধু জিতলেই হবে না, ব্যবধানও বড় হতে হবে—এমন সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাইভ ব্লগে জানুন তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ।
মো. আনোয়ার হোসেন
ফাইনালে ওঠা হচ্ছে নাবাংলাদেশের ফাইনাল খেলার আশা শেষ হয়ে গেল। ১৬০ রানে অলআউট হওয়ার পর আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হতো। কিন্তু বাংলাদেশ আটকে রাখতে পারেনি। ১১৯ রান পেরিয়ে গেছে আফগানিস্তান।এক শর আগেই আরেকটি উইকেটএক শ পেরোনোর আগে আফগানিস্তানের আরেকটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানেরবলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান: ২০ ওভারে ৯৫/৩ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের আশাফাইনালে ওঠার আসাটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আফগানিস্তানের দুই ব্যাটসম্যান রহমত শাহ ও ইব্রাহিম জাদরান জুটি বেধেছেন। তাদের উইকেট ওই দুটিই, ১১৯ রানে আফগানদের থামিয়ে রাখার কাজটা এখন কঠিনই মনে হচ্ছে বেশ। আফগানিস্তান: ১৮ ওভারে ৮০/২তাসকিনের আরেকটি উইকেটআফগানিস্তানের আরেকটি উইকেট তুলে নিলেন তাসকিন। এবার চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করেছেন সেদিকউল্লাহ আতালকে (১৩ বলে ৪ রান)। ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান।তাসকিন ৪ ওভারে ২৪ রানে নিলেন ২ উইকেট।আফগানিস্তান: ৭ ওভারে ৩৯/২। বাংলাদেশ ১৬০।তাসকিন এনে দিলেন উইকেটরান তাড়ায় শুরুতেই ভালো রান পেয়েছে আফগানিস্তান। যাতে ‘অবদান’ আছে বাংলাদেশের বোলারদেরও।তবে এর মধ্যেই আবার একটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। তৃতীয় ওভারের পঞ্চম বলে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ।এর আগেই ইনিংসের প্রথম ১৬ বলের মধ্যে ২৬ রান পেয়ে গেছে আফগানিস্তান। ১০ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে।আফগানিস্তান: ৩ ওভারে ২৬/১। বাংলাদেশ ১৬০।আফগানদের আটকাতে হবে ১১৯ রানের মধ্যেটসে জিতে বাংলাদেশ ব্যাট করতে নামার পরই সমীকরণটা স্পষ্ট হয়ে গিয়েছিল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে ৪১ রানে জিততে হবে তাওহিদ হৃদয়ের দলকে।প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছে ১৬০ রান। অর্থাৎ, ৪১ রানে জিততে হলে আফগানদের ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে।১৬০ রানে অলআউট বাংলাদেশশুরুর মতো শেষেও দ্রুত উইকেট হারাল বাংলাদেশ। খেলতে পারল না পুরো ৫০ ওভারও। ৪১.২ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ ১৬০ রানে।টসে জিতে ব্যাট করতে নেমে ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ও সাইফ হাসান ৯২ রানের জুটি গড়ে বিপর্যয় সামলে দলকে তিন অঙ্কে নিয়ে যান।দলীয় ১২১ রানের সময় সাইফ আউট হওয়ার পর বাংলাদেশ পরের পাঁচ উইকেটে যোগ করতে পেরেছে ৩৯ রান। অর্থাৎ, প্রথম ২৮ রানে ৪ উইকেট আর শেষ ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট ১৬০ রানে।৯৬ বলে ৭০ রানের সর্বোচ্চ ইনিংসটি পারভেজের, সাইফের ব্যাট থেকে এসেছে ৮২ বলে ৪১ রান। অন্যদের মধ্যে নাজমুলই শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন (২৩ বলে ১৫)। বাকি আটজনই আউট হয়েছেন এক অঙ্কে, এর মধ্যে সৌম্য, হৃদয়, আলিস ও মোস্তাফিজ শূন্য রানে।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ইনিংস: ৪১.২ ওভারে ১৬০ (সাইফ ৪১, তানজিদ ১, সৌম্য ০, নাজমুল ১৫, হৃদয় ০, পারভেজ ৭০, মিরাজ ২, শরীফুল ৭, আলিস ০, তাসকিন ২*, মোস্তাফিজ ০; রশিদ ৪/৩১, ইয়ামিন ২/২১।রশিদের টানা দুই শিকারে শেষ বাংলাদেশের ইনিংসরশিদ খানের তৃতীয় শিকার হলেন আলিস আল ইসলাম। স্লিপে তাঁর ক্যাচ নিয়েছেন মোহাম্মদ নবী। প্রথম চেষ্টায় ধরতে পারেননি, তবে দ্বিতীয় চেষ্টায় দারুণভাবে বল হাতে জমিয়ে রেখেছেন।শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই বোল্ড। বাংলাদেশ নবম ও দশম উইকেট হারাল টানা দুই বলে।পারভেজও আউট!এক প্রান্ত আগলে রাখা পারভেজও আউট হয়ে গেলেন!রশিদ খানের বলে এলবিডব্লু হয়েছেন তিনি। রিভিউ নিয়েছিলেন। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত বদলের মতো কিছুই ছিল না। পরিষ্কার এলবিডব্লু।পারভেজ ফিরলেন ৭০ রান করে। ৯৬ বল খেলা ইনিংসটিতে ছিল ৫টি চার, ২টি ছক্কা।নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ।বাংলাদেশ: ৩৯.২ ওভারে ১৫৭/৮।বাংলাদেশের দেড় শরান তোলার দায়িত্বটা এখন পারভেজকেই নিতে হবে। আর সেই চেষ্টাই করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।৩৯তম ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীর বলে লং অফ দিয়ে ছক্কা মেরেছেন। এই ছক্কায় বাংলাদেশের রান দেড় শ পেরিয়েছে।এবার ফিরলেন শরীফুলসপ্তম উইকেটে পারভেজকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে গেলেন শরীফুল। ২৮ বলের জুটিটি ভাঙল রশিদ খানের বলে শরীফুলের বোল্ডে (১৪ বলে ৭ রান)। বাংলাদেশ হারাল সপ্তম উইকেট। নতুন ব্যাটসম্যান আলিস আল ইসলাম। পারভেজ অপরাজিত ৬২ রানে।বাংলাদেশ: ৩৮ ওভারে ১৪৭/৭।মিরাজও আউটটিকতে পারলেন না মেহেদী হাসান মিরাজও। বিলাল সামির উঠতি বলে পুল খেলেছিলেন। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা নানগেলিয়া খানের হাতে ক্যাচ (৭ বলে ২ রান)। ১২৪ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।নতুন ব্যাটসম্যান শরীফুল ইসলাম।বাংলাদেশ: ৩৩ ওভারে ১২৪/৬।সাইফের বাঁধ ভেঙেই গেল!পারভেজের ফিফপির পরের বলেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল সাইফ হাসানের। নবীর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছেন। বল উঠে গেছে ওপরে। মিডউইকেটে নানগেয়ালিয়ার হাতে সহজ ক্যাচ। ভাঙল ৯২ রানের জুটি।উইকেট–মিছিলের মধ্যে একপ্রান্ত আগলে রাখা সাইফ ফিরলেন ৮২ বলে ৪১ রান করে। নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।বাংলাদেশ: ৩১.৩ ওভারে ১২১/৫।পারভেজের ফিফটিঅবশেষে কিছুটা হাততালির উপলক্ষ পেল বাংলাদেশ। ফিফটিতে পৌঁছেছেন পারভেজ হোসেন। ৩২তম ওভারে মোহাম্মদ নবীর দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে ৭৪ বলে এই মাইলফলকে পৌঁছালেন তিনি।লিটন দাসের বদলি হিসেবে ত্রিদেশীয় সিরিজে জায়গা পাওয়া পারভেজ সুযোগটা কাজে লাগালেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে।বাংলাদেশ: ৩১.২ ওভারে ১২১/৪।৭৪ বলে ফিফটি করেছেন পারভেজ হোসেনএক শ পারএক শ পার করেছে বাংলাদেশ। কিন্তু এর মধ্যে খেলা হয়ে গেছে ২৬ ওভার। বাংলাদেশকে অন্তত ৪১ রানে ম্যাচ জিততে হবে ফাইনালে যেতে হলে, স্কোরবোর্ডেও তাই রান দরকার। এখন একটু দ্রুতগতিতে রান তুলতে হবে ২৮ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধা পারভেজ হোসেন ও সাইফ হাসানদের। বাংলাদেশ: ২৬ ওভারে ১০০/৪।পারভেজ–সাইফের জুটিতে পঞ্চাশ২৮ রানে ৪ উইকেট ছিল না বাংলাদেশের। এমন অবস্থা থেকে একটু হলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। কৃতিত্বটা সাইফ হাসান ও পারভেজ হোসেনের। দুজন মিলে ৫০ রানের জুটি গড়েছেন। ওভারপ্রতি এখনও রান উঠছে অবশ্য চারের কম। সেটিই এখন বাড়াতে চাইবেন সাইফ ও পারভেজ।বাংলাদেশ : ২২ ওভারে ৭৮/৪অবশেষে!টস জিতে ব্যাটিং নেওয়ার পরই ঠিক হয়ে গিয়েছিল, বাংলাদেশকে ম্যাচটা জিততে হবে ৪১ রানে। ২৮ রানে তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। অবশেষে ৪১ রান পার করেছে বাংলাদেশ, উইকেট অবশ্য চারটিই। পারভেজ হোসেন ১৫ বলে ২ আর সাইফ হাসান ২৫ বলে ১৬ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশ: ১২ ওভারে ৪২/৪নাজমুল আর হৃদয়ও!এবার আউট হয়ে গেলেন নাজমুল হোসেনও। তিনিও তানজিদের মতোই উইকেটের পেছনেই ক্যাচ দিয়েছেন। পরপর দুই বলে দুই উইকেট হারানোর পর নাজমুলের ব্যাটেই একটু আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু ২৩ বলে ১৫ রান করে আউট হয়ে গেছেন নাজমুল। তিনি আউট হওয়ার পর ব্যাটিংয়ে এসে আউট হয়ে গেছেন অধিনায়ক তাওহিদ হৃদয়ও। ওমরজাই নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন। বাংলাদেশ : ৭ ওভারে ২৮/৩নেট রানের হিসাবপাঠক, বাংলাদেশ দুই উইকেট হারানোর পর নিশ্চয়ই দুশ্চিন্তা বেড়ে গেছে। হিসাবও কষতে শুরু করেছেন, কীভাবে কী হলে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে। সেই হিসাবটা কিন্তু আপনিও শিখে রাখতে পারেন। এজন্য পড়তে হবে প্রথম আলোতে প্রকাশিত মোহাম্মদ সোলায়মানের এই লেখাটি—কীভাবে নেট রান রেট হিসাব করা হয়শুরুতেই বিপদপরপর দুই বলে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ। আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম ওভারে ৪ রান এসেছিল। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তাঁর দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। উইকেটে এসে পরের বলে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। অফ স্টাম্পের সামান্য বাইরের বল কাট করতে গিয়ে তিনি বল স্টাম্পে টেনে এনেছেন। বাংলাদেশ: ২ ওভারে ৮/২টস, একাদশ ও সমীকরণটস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। বাংলাদেশের সামনে সমীকরণটা এখন স্পষ্ট— ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে হলে অন্তত ৪১ রানে আফগানিস্তানকে হারাতে হবে। এমন ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই আজ। তাদের জায়গা নিয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন। গত মাসে এশিয়ান গেমসে টি–টুয়েন্টি অভিষেক হওয়া আলিসের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ।বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।বাংলাদেশের সামনে যে সমীকরণপ্রথমে ব্যাটিং করলে বাংলাদেশ আজ যত রানই করুক, ম্যাচটা জিততে তো হবেই, জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রানের। পরে ব্যাট করলে হিসাবটা হবে আরও জটিল। ধরুন, আফগানিস্তান যদি ৩০০ রান করে, বাংলাদেশকে তখন জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে। এভাবে প্রতিপক্ষের রানের হিসাবের সঙ্গে বাংলাদেশকে কত ওভারে জিততে হবে, সেই সমীকরণটাও বদলে যাবে।বিস্তারিত পড়ুন প্রথম আলোর এই প্রতিবেদনে: আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু স্বাগতশুধু জিতলেই হবে না, ব্যবধানও বড় হতে হবে—এমন কঠিন সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবিতে চলা ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানাতে প্রথম আলোর এই লাইভ ব্লগ। সবাইকে স্বাগত।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।