হোমপেজ লোড হচ্ছে…
বৃহস্পতিবার বিকালের মধ্যে সাজেক ভ্যালি থেকে পর্যটকদের ফিরে আসার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে স্থানীয় দুই সংগঠনের অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়ার পর সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার রাত ৮টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হল।
সেইসঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে পর্যটন এলাকায় ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হল।
এর আগে ১১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
এরপর দুর্গা পূজাকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর সাজেক ভ্যালি ভ্রমণের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয় প্রশাসন।
বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন অবরোধের ডাক দেওয়ায় ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা দিল প্রশাসন।
এদিন দুপুরে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।
সাজেকে অবরোধ স্থগিতের পর উঠল নিষেধাজ্ঞাও, ভ্রমণে বাধা নেই
দুর্গাপূজার কারণে সাজেকে অবরোধ স্থগিত, নিষেধাজ্ঞা বহাল
বৃহস্পতিবার থেকে ফের সাজেক অবরোধের ডাক
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
সাজেকে সড়ক অবরোধের ডাক
বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে।
প্রকাশিত অন্তত দুটি ছবিতে দেখা যায়, স্যুট পরা হরদীপ সিং পুরি এবং কালো সোয়েটার পরা জেফরি এপস্টিন একটি টেবিলে মুখোমুখি বসে আছেন।
বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়' অংশ নিয়ে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হ্যালোর শিশু সাংবাদিক ইফতেশাম ইসলাম।