হোমপেজ লোড হচ্ছে…
মিরাজ ২০০০ ফ্রান্সের দাসসু অ্যাভিয়েশনের তৈরি করা চতুর্থ প্রজন্মের একটি সুপারসনিক বহুমুখী যুদ্ধবিমান।
নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলে একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও আরেকজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে মোর্ত্ এ মোজেল অঞ্চলের ন্যান্সি শহরের কাছাকাছি গ্রামাঞ্চলীয় বনে বিমানটি বিধ্বস্ত হয়েছে; বুধবার জানিয়েছে ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টির বরাতে রয়টার্স জানিয়েছে, বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তাদের একজন এক তরুণ পাইলট ও অন্যজন একজন অভিজ্ঞ উইপন সিস্টেম কর্মকর্তা।
পাইলট নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উইপন সিস্টেম কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ এই কর্মকর্তার সন্ধানে রাত থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযানে ড্রোন ও প্রশিক্ষপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে অভিযানে বিঘ্ন ঘটছে।
ন্যান্সি-ওশেতে অবস্থিত বিমান ঘাঁটি ১৩৩ এর কমান্ডার ল্যুদোভিক ওম্ব্যার জানিয়েছেন, তারা একটি রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণ শেষ করে ঘাঁটিতে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ বের করতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।
মিরাজ ২০০০ডি ফ্রান্সের বিখ্যাত দাসসু অ্যাভিয়েশন কোম্পানির ডাসাল্ট মিরাজ ২০০০ পরিবারের একটি দুই আসনবিশিষ্ট ও রাডার-ফাঁকি দেওয়া শক্তিশালী যুদ্ধবিমান। এটি ডেল্টা-উইং বা ডেল্টা আকৃতির ডানাবিশিষ্ট এবং কম্পিউটার নিয়ন্ত্রিত 'ফ্লাই-বাই-ওয়্যার' প্রযুক্তির জন্য অত্যন্ত পরিচিত।
আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার-নির্দেশিত বোমা এবং নিখুঁত স্থল হামলায় এটি পারদর্শী। ১৯৮৪ সালে ফ্রান্সের বিমান বাহিনীতে যুক্ত হওয়া এ যুদ্ধবিমানটিকে কার্গিল যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে ভারতসহ বিভিন্ন দেশের বিমান বাহিনী সফলভাবে ব্যবহার করেছে।
পিএইচপি প্রোগ্রামিং ব্যবহারকারীদের অবিলম্বে সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পিএইচপি প্রোগ্রামিং ব্যবহারকারীদের অবিলম্বে সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
“এটি শত্রুর জন্য নতুন কিছু,” বলেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি।
“এটি শত্রুর জন্য নতুন কিছু,” বলেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি।