হোমপেজ লোড হচ্ছে…
২০২৬ সালের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৬টি দেশ থেকে রেকর্ডসংখ্যক ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে। এত বিপুলসংখ্যক লেখার মধ্যে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন তাঁর লেখালেখির পথচলায় একটি উল্লেখযোগ্য সাফল্য।
লেখা:

আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন ২০২৬’-এ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছেন সিলেট বন্ধুসভার বন্ধু জামিউল হাসান।জামিউল সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি, সাংবাদিকতা ও সামাজিক বিভিন্ন বিষয়ে কাজ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর বিভাগ ‘হ্যালো’তে শিশু সাংবাদিক হিসেবে যুক্ত রয়েছেন। লেখালেখির মাধ্যমে শিশুদের অধিকার, শিক্ষা ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেন এই তরুণ।প্রতিযোগিতার আয়োজকদের পাঠানো ই-মেইলে তাঁর এ অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৬টি দেশ থেকে রেকর্ডসংখ্যক ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে। এত বিপুলসংখ্যক লেখার মধ্যে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন তাঁর লেখালেখির পথচলায় একটি উল্লেখযোগ্য সাফল্য।আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধুসভার তিন বন্ধুঅনুভূতি জানিয়ে জামিউল হাসান বলেন, ‘এই পুরস্কার আমার জন্য অনেক বড় একটি বিষয়। আমি বিশ্বাস করি, লেখালেখি শুধু নিজের ভাবনা প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিরও একটি শক্তিশালী উপায়।’উল্লেখ্য, এর আগে ২০২৬ সালে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন জামিউল হাসান। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি লেখালেখি চালিয়ে গিয়ে শিশুদের অধিকার, শিক্ষা ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে চান তিনি।প্রচার সম্পাদক, সিলেট বন্ধুসভা
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।