হোমপেজ লোড হচ্ছে…
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৩৫ ইয়াবাসহ চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার নগরীর বগুড়া রোড় ও কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।
আটকরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মো. মোনাছেফ আলীর ছেলে বেল্লাল হোসেন রাতুল (২৮) ও তার স্ত্রী লামিয়া আক্তার (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বগুড়া রোড সালাম সাইকেল স্টোরের সামনে অভিযান চালিয়ে ২৩৫ ইয়াবাসহ রাতুল ও তার স্ত্রীকে স্ত্রীকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য তথ্যের ভিত্তিতে কাশিপুর ফিশারী রোডে তাদের ভাড়া বাসায় তল্লাশী চালানো হয়। সেখান থেকে আরও এক হাজার ৮০০ ইয়াবা ও নগত এক লাখ টাকা উদ্ধার করা হয়।
পরিদর্শক লুৎফর রহমান বলেন, রাতুল আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মাদক সেবন ও বিক্রিতে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।
এরপর তিনি মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পরিদর্শক বলেন, গত মার্চেও ইয়াবাসহ রাতুলকে আটক করেছিল পুলিশ। ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি ও এয়ারপোর্ট থানায় আলাদা দুটি মামলা হয়েছে। এসব মামলায় রাতুল ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে।
বগুড়ার প্রবাসী শাহেদ আহমেদের মরদেহ ১৩ দিন পর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে পৌঁছে দেওয়ার দিশারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পার করল ২০ বছরের মাইলফলক। শুক্রবার ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেন কর্মীরা। তবে দুই দশকের এই অর্জনের আনন্দ এবার ঢাকা পড়েছে বিষাদের ছায়ায়; কারণ মাত্র ২১ দিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খাল
সোহরাব হোসেন ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।