হোমপেজ লোড হচ্ছে…
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় নিজেকে রক্ষায় খালে ঝাঁপ দেন তিনি।
বুধবার সন্ধ্যায় উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের মাখরকাঠি গ্রামে গনি হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
ঘটনার শিকার সুলতান আহমেদ নগরের ২৬ নম্বর ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকার সালাম হাওলাদারের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসার বাহিনীতে জুতা, কালি, বেল্টসহ বিভিন্ন ধরনের জিনিস সরবরাহকারী নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে।
২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ বলেন, “সুলতানের ঢাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানের অংশীদার মাগুরা জেলার বাসিন্দা সালাহউদ্দিন ওরফে সোহেল রানার কাছে মোটা অংকের টাকা পান।
“সন্ধ্যায় পাওনা টাকা দিতে আসেন সোহেল। তবে টাকা না দিয়ে চেক দেওয়ার পর একটি স্ট্যাম্পে সুলতানকে স্বাক্ষর দিতে বলা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে সুলতানকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি খালে লাফ দিয়ে ডাক চিৎকার করেন। তখন মাইক্রোবাস নিয়ে আসা সোহেল রানা পালিয়ে যান।”
হামলার শিকার ঠিকাদার সুলতান আহমেদ বলেন, তারা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ফোন কেটে দেন তিনি।
ওসি রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিহতের গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিএনজি অটোরিকশায় ক্যাম্পাসে ফিরতে গিয়ে সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হন মাইক্রোবায়োলজি বিভাগের এ শিক্ষার্থী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসব তো বটেই, কিন্তু সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ধর্মীয় যে ঐতিহ্য, সেটাকে ঠিকঠাক রাখা।
২০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে কর্মীদের কণ্ঠে থাকছে খালিদীর দেখানো পথে এগিয়ে চলার প্রত্যয়।