হোমপেজ লোড হচ্ছে…
ট্যাংকের ভেতর জমে থাকা মিথেন গ্যাসের প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানায় ফায়ার সার্ভিস।
নিজস্ব প্রতিবেদক

বরিশালের বানারীপাড়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান।
নিহতরা হলেন- ভবনের সাইট ঠিকাদার ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ (৩৫) এবং উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন (৫২)।
বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আনোয়ার হোসেন বলেন, “দুপুরে ওই এলাকার মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ট্যাংকে নেমে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
“তখন বুঝতে পারি সেপটিক ট্যাংকে বিষাক্ত মিথেন গ্যাস জমা হয়েছে। ট্যাংকে পানিও জমে রয়েছে। দ্রুত জমে থাকা গ্যাস ও পানি অপসারণের পর দুইজনকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি মজিবুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরিবার না চাইলে ময়নাতদন্তে ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।