হোমপেজ লোড হচ্ছে…
বাংলাদেশের রহস্য স্পিনারের অ্যাকশন নিয়ে সন্দেহ
ক্রীড়া প্রতিবেদক

এবারের এশিয়ান গেমসে টি-টুয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল আলিস আল ইসলামের। গতকাল শারজায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে ওয়ানডে অভিষেকও। কিন্তু জাতীয় দলের হয়ে দুই সংস্করণে অভিষেকের আনন্দের মধ্যেই দুঃসংবাদ—সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ ওঠায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বাংলাদেশের এই রহস্য স্পিনারকে।আমিরাতের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন–বিষয়ক বিধিমালা অনুযায়ী, এখন আইসিসির স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে আলিসের বোলিং অ্যাকশনের মূল্যায়ন করা হবে। পরীক্ষায় অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে আলিসের বোলিং সাময়িকভাবে নিষিদ্ধ হবে। অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়নে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন অবশ্য নতুন নয়। বিপিএলে দুবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৯ সালের বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন আলিস। ওই ম্যাচের পরই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। সে বছরের অক্টোবরে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান আলিস।গত বছর বিপিএলের সময়ও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে বিসিবির তত্ত্বাবধানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর আবারও প্রশ্নবিদ্ধ হলো আলিসের অ্যাকশন।আবার প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষাও
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।