হোমপেজ লোড হচ্ছে…
টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের ঘোষণা আসবে, লিখেছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই।
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি ডলারের বিনিয়োগের ব্যবস্থা করে দেবে জাপান।
আগামী পাঁচ বছরের মধ্যে তারা এ লক্ষ্য অর্জন করবে বলে বৃহস্পতিবার জাপানের নিক্কেই সংবাদপত্রের খবরে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরে থাকবেন তারেক রহমান। সফরকালে তিনি সাকাইচির সঙ্গে দিপক্ষীয় বৈঠক করবেন।
নিক্কেইয়ের খবরের বরাতে রয়টার্স লিখেছে, ওই বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের ঘোষণা আসবে।
এসব বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি স্থাপনা নির্মাণে ব্যয় করা হতে পারে বলে খবরে বলা হয়েছে।
নিক্কেই লিখেছে, বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যেসব জাপানি কোম্পানি রয়েছে,তাদেরকেও এই বিনিয়োগে সম্পৃক্ত করা হবে।
তবে নিক্কেইয়ের এই প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।