হোমপেজ লোড হচ্ছে…
“এত দুষ্টামি করতেন, এখনো করেন! ওই আমলে যদি এই মোবাইল থাকত, দুষ্টামির চরম ভাইরাল হতাম আমি।”
নিজস্ব প্রতিবেদক

রুপালী পর্দার সহকর্মী বাপ্পারাজকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তাকে ‘ভালো মানুষ ও হাসিখুশি বন্ধু’ বলে অভিহিত করেছেন চিত্রনায়ক ওমর সানী।
তার ‘সরলতা, অহংকারহীন ব্যক্তিত্ব আর ব্যক্তিগত অভ্যাসের’ নানা দিকও তুলে ধরেছেন ওমর সানী। তাকে ‘দিনশেষে অনেক দুষ্টু’ বলে রসিকতাও করেছেন তিনি।
বুধবার ফেইসবুক পোস্টে বাপ্পারাজের সঙ্গে নিজের তোলা একটি ছবি জুড়ে দিয়ে ওমর সানী লিখেছেন, “একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।”
কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের সন্তান হয়েও বাপ্পারাজ সাধারণ জীবনযাপন করতেন তুলে ধরে তিনি লিখেছেন, “অনেক সিনেমা করেছি একসঙ্গে,নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন! কিন্তু দিনশেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।”
শুটিং সেটের আনন্দের স্মৃতি স্মরণ করে এই অভিনেতা লিখেছেন, “আর এত দুষ্টামি করতেন, এখনো করেন! ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টামির চরম ভাইরাল হতাম আমি।”
বাপ্পারাজকে নিজের পাশাপাশি স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীরও ভালো বন্ধু বলে অভিহিত করেন ওমর সানী।
‘বন্ধুর’ পরিচ্ছন্ন জীবনের প্রশংসা করে তিনি লিখেছেন, “বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট— কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।”
নিজের প্রজন্মের সেরা অভিনেতাদের একজন হিসেবে বাপ্পারাজকে নিয়ে গর্ব প্রকাশ করে পোস্টের শেষাংশে রসিকতা করে ওমর সানী লেখেন, “আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিনশেষে বলি, আপনি অনেক দুষ্টু।”
‘প্রেম গীত’, ‘হারানো প্রেম’ কিংবা ‘তেজ্যপুত্র’সহ অনেক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই দুই অভিনেতা। এখন অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মধ্যে দুজনকে চলচ্চিত্রে পাওয়া যায়।
“এত দুষ্টামি করতেন, এখনো করেন! ওই আমলে যদি এই মোবাইল থাকত, দুষ্টামির চরম ভাইরাল হতাম আমি।”
“এত দুষ্টামি করতেন, এখনো করেন! ওই আমলে যদি এই মোবাইল থাকত, দুষ্টামির চরম ভাইরাল হতাম আমি।”
ফেসবুকে বেশ সরব জয়া আহসান। প্রতিনিয়ত ছবি পোস্ট করেন। আজও তাই করলেন। ছবিগুলোতে জয়া অন্য রকম সাজ নজর কেড়েছে।
হামলাকারীরা সালমান ছাড়াও অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং আমির খানসহ বেশ কয়েকজন তারকার বাড়িও রেকি করেছিল।