হোমপেজ লোড হচ্ছে…
জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপি-এ বলছে, বাল্যবিয়ে কিশোরীদের নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা স্বায়ত্তশাসন কমিয়ে দেয়
নাহিয়ান আরাফ আয়ান

বিয়ের বয়সটা কম হলে বদলে যায় জীবনের অনেক কিছু। বাল্যবিয়ের পর একটি মেয়ের নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগও অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়ে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপি-এ বলছে, বাল্যবিয়ে কিশোরীদের নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা স্বায়ত্তশাসন কমিয়ে দেয়। বাংলাদেশে অনেক মেয়ের বড় জীবন-সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিবারের হাতে থাকে, বিশেষ করে বাবা-মায়ের।
বিয়ের পর এর প্রভাব দেখা যেতে পারে সন্তান নেওয়া বা জন্মনিয়ন্ত্রণের সিদ্ধান্তেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও বলছে, খুব অল্প বয়সে বিয়ে করা মেয়েদের সন্তান নেওয়া পিছিয়ে দেওয়া এবং জন্মনিয়ন্ত্রণ ব্যবহারের সিদ্ধান্তে স্বায়ত্তশাসন সীমিত থাকার ঝুঁকি থাকে।
এর সঙ্গে যুক্ত হয় চলাফেরা ও প্রয়োজনীয় সেবা নেওয়ার নানা বাধা। ইউএনএফপিএ- এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাল্যবিয়ের শিকার মেয়েদের প্রজনন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কম থাকতে পারে। চলাফেরার ওপর সীমাবদ্ধতা থাকলে সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়াও কঠিন হয়ে পড়ে।
ইউএনএফপিএ- এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অনেক মেয়ের বড় জীবন-সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত। তাই মেয়েদের জীবনদক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে স্কুলভিত্তিক কর্মসূচির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থাৎ বাল্যবিয়ের প্রভাব প্রভাব পড়তে পারে একটি মেয়ের নিজের ভবিষ্যৎ ও প্রজননস্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগেও।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে ভাইরাল হয়েছে আরবি ও ফরাসি ভাষার মিশ্রণের ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’ স্লোগান। স্ন্যাপচ্যাটের একটি সন্দেহজনক বার্তা থেকে এর সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশি নজরদারি ও আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টাকে উপহাস করতে স্লোগানটি ব্যবহার শুরু করেন বিক্ষোভকারীরা।
লালমনিরহাটে আমন ধানের আবাদ ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। সার ও কীটনাশকের বাড়তি দাম, চড়া মজুরিতে উৎপাদন ব্যয় বাড়ায় হিসাব মেলাতে হিমশিম তারা। ফসল কাটার পর ধানের দাম কতটা উঠবে তা নিয়ে চিন্তায় চাষিরা।
পঞ্চগড়ের বোদায় সড়ক নির্মাণকাজের মান নিয়ে অভিযোগের মধ্যে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূরই আকরাম। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। বৃহস্পতিবার বিকেলে সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, টাকার উৎস ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে তারা। তবে এখন পর্
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমন্তান প্রদেশের পন্তিয়ানাক শহরে বিক্ষোভে নামা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে সরকারের পরিবেশগত ও অর্থনৈতিক সমস্যা সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।