হোমপেজ লোড হচ্ছে…
দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে সিঁদুর খেলা, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ।
প্রথম আলো ডেস্ক
দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে সিঁদুর খেলা, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা করে জলাশয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। বিদায়ের এই ক্ষণে ভক্তদের মনে ছিল আনন্দ আর বিষাদের মিশ্র অনুভূতি। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের নানা মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের আগে নারী ভক্তদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাবিজয়া দশমীতে ঢাকেশ্বরী মন্দির চত্বরের পুকুরে ধর্মীয় বিভিন্ন আচার পালন করছেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকানৌ শোভাযাত্রার মধ্য দিয়ে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। লিটন ব্রিজ ঘাট, নওগাঁপ্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছে। সাইফুর রহমান সড়ক, মৌলভীবাজারবুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীর পূজামণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন শুরু হয়। বুড়িগঙ্গা নদী, ঢাকাসাঙ্গু নদে দুর্গাপ্রতিমা বিসর্জন দিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। উজানীপাড়া ঘাট, বান্দরবানকাপ্তাই হ্রদে বিসর্জনের আগে দুর্গাপ্রতিমাকে প্রণাম জানাচ্ছেন ভক্তরা। আসামবস্তি, রাঙামাটিবিসর্জনের উদ্দেশ্যে দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে জয়সাগর দীঘির ঘাটে। জয়সাগর দীঘি, সিরাজগঞ্জপ্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। সুরমা নদী, চাঁদনীঘাট, সিলেট
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।