হোমপেজ লোড হচ্ছে…
এর আগে গত মে মাসে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দাম উঠেছিল ব্যারেলপ্রতি ১১১.৩০ ডলার।

ইয়েমেনভিত্তিক স্বশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে ক্রমাগত হামলা এবং এর ফলে পুরো পশ্চিম এশিয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় শুক্রবার টানা তৃতীয় সপ্তাহের মত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের শনিবারের খবর অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম অন্তত ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬.৭২ ডলার ছাড়িয়ে যায়; যা গত মে মাসের পর সর্বোচ্চ দাম।
এর ফলে পুরো সপ্তাহ জুড়ে তেলের মূল্য বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.২ শতাংশে, যা বিগত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।
গত মে মাসে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দাম উঠেছিল ব্যারেলপ্রতি ১১১.৩০ ডলার।
খবরে বলা হয়, মূল পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়া সামরিক সংঘাতের কারণে ওই অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অবরুদ্ধ হয়ে পড়বে, এমন আশঙ্কাই জ্বালানি তেলের দাম বাড়ার কারণ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। দামের এই গতি বর্তমানে গত মে মাসের পর সর্বোচ্চ এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
অন্যদিকে মার্কিন তেলের মানদণ্ড ‘ডব্লিউটিআই’ এর দাম গত শুক্রবার প্রতি ব্যারেল ১০৩ ডলার অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর সময় থেকে হিসেব করলে ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
আইরিস টাইমসের খবরে বলা হয়, তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রভাবে গত শুক্রবার থেকে ইউরোপীয় শেয়ারবাজারেও মন্দাভাব তৈরি করেছে। ওইদিন প্যান-ইউরোপীয় ‘এসটিওএসএস ৬০০’ সূচকটি লেনদেনের শুরুতে ০.১৩ শতাংশ হ্রাস পায়। আগের দিন বৃহস্পতিবার তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতনের পর সাপ্তাহিকভিত্তিতে এই সূচকটি নিম্নমুখী পতনের ধারায় রয়েছে।
এদিকে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখা যাচ্ছে। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা রুশ সরকারের বরাতে বলেছে, রাশিয়ায় পেট্রোল ও ডিজেল উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানির মজুতও বাড়ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ এবং ব্রোকারেজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিওকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজের ট্রেডিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার বলেন, “সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে, ইরানের ওপর আরও জোরালো ও তীব্র হামলা হতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে তেলের মূল্যের ঊর্ধ্বগতিকে উস্কে দিচ্ছে। অধিকাংশ ব্যবসায়ী ও সংস্থা ধারণা করছে, বিশ্ববাজারে তেলের দাম আরও দীর্ঘ সময়ের জন্য চড়া থাকবে।”
আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জন্য ইরানের হামলা প্রতিরোধে সহায়ক হতে পারে এবং সামরিক সক্ষমতায় রিয়াদের স্বনির্ভরতা বাড়তে পারে।
আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জন্য ইরানের হামলা প্রতিরোধে সহায়ক হতে পারে এবং সামরিক সক্ষমতায় রিয়াদের স্বনির্ভরতা বাড়তে পারে।
বিক্ষোভকারীরা দলে দলে রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। পতাকা হাতে সমবেত বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছিল ‘রাষ্ট্র, পুলিশ এবং ফ্যাসিস্টদের পতন হোক’।
জলবায়ু সংকট, প্রযুক্তিগত নির্ভরতা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর হুমকির প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে মানুষকে অন্তত ৭২ ঘণ্টা চলার মতো জরুরি রসদ মজুত রাখতে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ সরকার শুরু করেছে এই ‘বি রেডি’ প্রচারাভিযান।