হোমপেজ লোড হচ্ছে…
ইংল্যান্ডের ৪২৯ রান টপকে ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়ের নজির গড়ল শ্রীলঙ্কা।
নিজস্ব প্রতিবেদক

জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার আট রান, হাতে উইকেট চারটি। দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায় পড়ে গেল তারা। তবে পঞ্চম বল লং-অফ দিয়ে ছক্কায় উড়িয়ে দিলেন জানিথ লিয়ানাগে। শ্রীলঙ্কার ড্রেসিং রুম তখন দারুণ উচ্ছ্বসিত। কয়েকজন ক্রিকেটার ডাগআউট থেকে ছুটে গেলেন মাঠে। উইকেটের দুই ব্যাটসম্যানকে ঘিরে চলতে থাকল তাদের আনন্দ-উল্লাস। অবিস্মরণীয় জয়ের উপাখ্যান রচনা করল লঙ্কানরা।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার জয় ২ উইকেটে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ইংল্যান্ডের ৪২৯ রান টপকে যায় তারা এক বল বাকি থাকতে।
ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি। সেই ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রানের লক্ষ্য তাড়ায় জিতে এখানে চূড়ায় আছে দক্ষিণ আফ্রিকা।
গোটা ম্যাচে রান হয়েছে মোট ৮৫৯। এই সংস্করণে এক ম্যাচে যা দ্বিতীয় সর্বোচ্চ। এখানেও চূড়ায় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ওই ম্যাচের ৮৭২ রান।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পর, রান তাড়া শুরুর আগে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোঠায়। ২৪ রানে ২ উইকেট হারিয়ে আরও পেছনে চলে যায় তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইংলিশদের রীতিমতো মাটিতে নামিয়ে আনল তারা অভাবনীয় এক জয়ে।
শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেন একজন, দুই জন আউট হন সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে।
১১ চার ও দুই ছক্কায় ৮৩ বলে ৯৭ রানের ইনিংসে ভিত গড়ে দেন ওপেনার আভিশকা ফার্নান্দো। চার নম্বরে নেমে ১৫ চার ও তিন ছক্কায় ১০৬ বলে ১৩০ রানের ইনিংসে দলকে টানেন পাভান রাত্নায়াকে।
আট ছক্কা ও ছয় চারে ৫০ বলে ৯৭ রান করেন অভিজ্ঞ দাসুন শানাকা। পাঁচ নম্বরে ২৭ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন লিয়ানাগে।
বিফলে গেল ব্রুকের ২১ চার ও ১০ ছক্কায় ১১৬ বলে ২০২ রানের চমৎকার ইনিংস।
এই সংস্করণে ব্রুকই প্রথম ক্রিকেটার, যিনি ডাবল সেঞ্চুরি করেও পরাজয়ের তেতো স্বাদ পেলেন। দলের হারের ম্যাচে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল চার্লস কভেন্ট্রির অপরাজিত ১৯৪, ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাত্নায়াকে।
(বিস্তারিত আসছে)
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৪২৯/৪ (ব্যান্টন ৫০, ডাকেট ২৯, রুট ৬৯, ব্রুক ২০২, জ্যাকস ৬৬*; আসিথা ১০-১-৬৮-১, মাদুশাঙ্কা ১০-০-৮৯-০, মালিঙ্গা ১০-০-৯১-০, ওয়েলালাগে ১০-০-৫৬-২, শানাকা ৬-০-৭৪-০, কামিন্দু মেন্ডিস ২-০-১৭-০, লিয়ানাগে ২-০-৩২-১)
শ্রীলঙ্কা: ৪৯.৫ ওভারে ৪৩০/৮ (কামিন্দু মেন্ডিস ১৮, আভিশকা ৯৭, কুসাল মেন্ডিস ০, রাত্নায়াকে ১৩০, শানাকা ৯৭, লিয়ানাগে ৬১*, আরাচ্চিগে ১৩, ওয়েলালাগে ৮, মালিঙ্গা ০, আসিথা ১*; অ্যাটকিনসন ৭-০-৫৭-০, টাং ৮.৫-১-৭৯-৩, ওভারটন ১০-০-৭৭-১, ডসন ১-০-৭১-১, কারান ৯-০-১০৩-২, জ্যাকস ৫-০-৪১-০)
ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: পাভান রাত্নায়াকে
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।
লা লিগা সভাপতির বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল।