হোমপেজ লোড হচ্ছে…

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ডানপন্থি সেনেটের ফ্লাভিও বোলসোনারো দেশ ছেড়ে পালিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পথে আছেন বলে খবর হয়েছে।
রোববারের নির্বাচনে তিনি ব্রাজিলের বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হন। লুলা ফ্লাভিওর এই পলায়নকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, নিউজ ওয়েবসাইট মেত্রোপলিসের এক প্রতিবেদনে বোলসোনারো পরিবারের ঘনিষ্ঠ লোকজনকে উদ্ধৃত করে জানানো হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের পথে আছেন।
“উড়োজাহাজটি উড়ছে,” মেত্রোপলিসের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। কিন্তু উড়োজাহাজটি কোথা থেকে রওনা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।
মেত্রোপলিসকে বোলসোনারোর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি স্থানীয় সময় মঙ্গলবার বিকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নামতে পারেন। তিনি রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছেন।
“ডনাল্ড ট্রাম্প প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে,” ওয়েবসাইটটি এমনটাই বলেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা সিএনএনকে জানিয়েছেন, বোলসোনারোকে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমোদন দিয়েছেন ট্রাম্প।
আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ব্রাজিলীয় সেনেটর ও তার পরিবারকে ভিসা দেবে।
লুলা বোলসোনারোর পালিয়ে যাওয়ার আপাত সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “বোলসোনারো পরিবার ঠিক এই রকমই। ব্রাজিল তাদের দ্বিতীয় মাতৃভূমি।“
রাজধানী ব্রাসিলিয়ায় নিজের ৮১তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে লুলা এসব কথা বলেন।
বিস্তারিত আসছে…
চক্রটি কুয়ালালামপুরের ক্লাং ভ্যালি অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের টার্গেট করে এই হুন্ডি ব্যবসা চালাত।
যে দু'টি ট্রেনের ধাক্কা লেগেছে সেটির একটিতে ছিলেন ১৪৭ জন যাত্রী এবং অপরটিতে ছিলেন ৩৯৭ জন যাত্রী। এক বছরেরও কম সময়ের মধ্যে এটি স্পেনে দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।
আফগানিস্তানের চিকিৎসকরা জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপের কারণে প্রতিবছর শত শত অন্ধ মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
৮০’র বেশি দেশের কোয়ালিশন স্থানীয় বাহিনীর সহায়তায় জঙ্গি গোষ্ঠী আইএস-কে পরাস্ত করেছিল। একইভাবে হুতিদেরও পরাজিত করা সম্ভব- বলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।