হোমপেজ লোড হচ্ছে…
খেলার সময় পুকুরে পড়ে যাওয়া বল নিতে গিয়ে দুই শিশু পানিতে তলিয়ে যায় বলে ধারণা স্বজনদের।
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে; যারা পুকুরে পড়ে যাওয়া খেলার বল নিতে গিয়ে তলিয়ে যায় বলে ভাষ্য স্বজনদের।
বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী।
নিহত মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।
স্বজনরা জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশে ফুটবল খেলছিল। এ সময় খেলার বলটি পুকুরে পড়ে যায়। তারা বলটি নিতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।
কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে এক পথচারী হেঁটে যাওয়ার সময় দুই শিশুকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর চাচা মো. নোয়াব মিয়া বলেন, “আমার ভাইয়ের কোনো মেয়ে নেই, তার পাঁচ ছেলে। তাই শখ করে এক ছেলের নাম রেখেছেন হুজাইফা। সকালে পানিতে ডুবে হুজাইফা ও আকরাম মারা যায়।”
একই পরিবারের যমজ ভাইয়ের মৃত্যুতে পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রক্রিয়া চলছে।
ইভিএমগুলো বিভিন্ন স্থানে সংরক্ষণ করতে গিয়ে ভাড়াসহ নানা ব্যয় বহন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।
দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর দারিদ্র্য ও জীবনমান জানতে জরিপ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুজরাটের জামনগরে রিলায়েন্সের তেল শোধনাগার পরিদর্শন করবেন। যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ইরান যুদ্ধের আবহে তেলের দাম নিয়ন্ত্রণই তাঁর মূল লক্ষ্য।
প্রথম ধারায় বলা হয়েছে, কোনো দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড বা স্বীকৃত সীমান্ত হুমকিতে পড়লে তা দূর করতে সব প্রয়োজনীয় উপায় ব্যবহার করবে অন্যরা।