হোমপেজ লোড হচ্ছে…

দূরদৃষ্টিতে ফাইনাল, সামনে ওয়েস্ট ইন্ডিজ ডারউইনে ঐতিহাসিক জয় খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। তাই বাংলাদেশ টেস্ট দল ঘিরে আলোচনার বড় অংশেই এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
সেই কঠিন তবে সম্ভব সমীকরণ মেলানোর অভিযানে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে প্রথম টেস্ট।
স্বপ্নের ফাইনালে খেলার সম্ভাবনা ভালোভাবে বাঁচিয়ে রাখতে এই সিরিজের দুই টেস্টেই জয়ের বিকল্প নেই। লক্ষ্যটা বড়, কাজটা কঠিন- ভালোভাবেই জানেন নাজমুল হোসেন শান্ত। তাই অনেক দূরের কিছু চিন্তা না করে আপাতত মিরপুর টেস্টে মনোযোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট সমস্যা দেখা দিয়েছিল দলে। তবে গুরুতর হয়নি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের চোট। তাই পূর্ণশক্তির দল নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামতে পারবে বাংলাদেশ।
২০২৪ সালে দুই দলের সবশেষ সিরিজ হয়েছিল ১-১ ড্র। সেবার ক্যারিবিয়ানে গিয়ে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। আর ঘরের মাঠে সবশেষ পাঁচ টেস্টই জিতেছে তারা। সব মিলিয়ে তাই প্রেরণার কমতি নেই। এবার শুধু আরেকটি বাধা অতিক্রমের অপেক্ষা
লাইভ ব্লগে স্বাগত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।