হোমপেজ লোড হচ্ছে…
ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার দুপুরে হাসপাতালের একটি কেবিন চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে যান বলে তথ্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, “স্যার ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। স্যার ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।”
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
বর্তমানে বিএমইউ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি’, জ্বালানি সংকটসহ সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন এনসিপি আহ্বায়ক।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদের ভেতরে বা বাইরে তাদের আর্থসামাজিক কর্মসূচি বা উন্নয়ন এজেন্ডা নিয়ে বিতর্ক করতে দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত যাদের গুরুত্বপূর্ণ পদে চায়নি, এনসিপির কমিটিতে তাদের কম গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
পরে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।