হোমপেজ লোড হচ্ছে…

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নাম বাংলায় পরিবর্তন হলেও ইংরেজি নাম অপরিবর্তিত রয়েছে।
গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সিদ্ধান্ত হয়।
হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের সময় ১৯৮৯ সালের ৯ নভেম্বর মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়। বিএনপি সরকারের সময় ১৯৯৪ সালের ৫ মে এর নাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, ‘অতি প্রবল’ আকার নিয়ে এটি বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
এর বাইরে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ৪৭ জন প্রতিবেশী, আটজন স্কুল শিক্ষক ও পাঁচজন আত্মীয়।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছিলেন, প্রধানমন্ত্রীর টোকিও সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
“অত্যন্ত দুঃখের বিষয়, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এইডিস মশার লার্ভা ও চরম অবহেলার চিত্র পাওয়া গেছে,” বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।