হোমপেজ লোড হচ্ছে…
চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদক

মাগুরার শ্রীপুর উপজেলায় অসুস্থ হয়ে পড়ার পর দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের এক স্বজনের দাবি, বিজয়া দশমীর রাতে ‘অতিরিক্ত মদ’ পানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।
শুক্রবার ভোর রাতে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে শ্রীপুর থানার ওসি ওলী মিয়া জানিয়েছেন।
মৃতরা হলেন- শ্রীপুর উপজেলার মকরদ্দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর ও একই উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস।
বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া বিশ্বাস বলেন, “জারিয়া গ্রামের ‘সার্বজনীন দুর্গা মন্দির’ থেকে বিজয় দশমীর রাতে বিধান ও আলমগীর অতিরিক্ত মদ পান করে। এ সময় দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের বন্ধুরা অসুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেন।
“পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দুজনকে মাগুরা সদর শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলছেন, “হাসপাতালে অনার অগেই দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”
ওসি ওলী মিয়া বলেন, ‘অতিরিক্ত মদপানে’ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।