হোমপেজ লোড হচ্ছে…

শিশুদের শুধু পড়াশোনা করলেই হয় না, খেলাধুলা ও আনন্দের জন্যও সময় দরকার। অবসরে বন্ধুদের সঙ্গে খেললে, দৌড়ঝাঁপ করলে কিংবা খোলা জায়গায় সময় কাটালে মন ভালো থাকে।
কিন্তু শহরে বসবাসকারী অনেক শিশুর জন্য এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন। শহরের অনেক এলাকায় খেলার মাঠের অভাব রয়েছে। কোথাও মাঠ থাকলেও সেখানে খেলার সুযোগ সীমিত।
আবার রাস্তার পাশে খেলতে গেলে যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। ফলে অনেক শিশু ঘরে বসে মোবাইল ফোন বা টেলিভিশন দেখে অবসর কাটায়। অথচ বন্ধুদের সঙ্গে মাঠে খেলা কিংবা খোলা জায়গায় সময় কাটানোর আনন্দ আলাদা।
আমার মনে হয়, শহরের প্রতিটি এলাকায় শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ ও পার্ক থাকা দরকার। এসব জায়গায় শিশুরা খেলাধুলা করতে পারবে, বন্ধুদের সঙ্গে মিশতে পারবে এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারবে।
পাশাপাশি যেসব মাঠ ও পার্ক রয়েছে, সেগুলোও শিশুদের জন্য ব্যবহার উপযোগী রাখা জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।
আমি মনে করি, প্রতিটি বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা, নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার থাকা উচিত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। বুধবার সকালে মরদেহ অটোরিকশায় করেও নিতে দেখা গেছে স্বজনদের। এছাড়া গুরুতর অসুস্থদের অন্য হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সুবিধার গাড়ি না পেয়ে সংকটে পড়েন অনেকে।
পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটে বিপাকে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। বুধবার সকালে মরদেহ অটোরিকশায় বাস স্টেশনে নিয়ে পরে বাসে করে নোয়াখালী নিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন স্বজনরা।