হোমপেজ লোড হচ্ছে…

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে কালো জাদুর একটি ভিডিও সামাজিক যেগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা করেছে উত্তর প্রদেশ রাজ্যের দোহরিঘাট পুলিশ।
কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানায়, পুলিশের ভাষ্যমতে, ভিডিওটিতে দেখা গেছে, দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে শ্মশানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি রাখা রয়েছে।
ছবিটির চারপাশে নারকেল, লেবু এবং কমলা রঙের গুঁড়োর মতো বিভিন্ন আচার-অনুষ্ঠানের সামগ্রী সাজিয়ে রাখা। ঘটনাটি পুলিশের নজরে আসার পরই অজ্ঞাপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
বর্তমানে সাইবার সেলের সহায়তায় ভিডিওটির উৎস খুঁজে বের করা চেষ্টা চালানোর পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে পুলিশ।
ঘোষী সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, শনিবার ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়েছে।
তিনি জানান, অপরাধীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
নদীর তীরে কে বা কারা প্রধানমন্ত্রীর ছবি এবং কালো জাদুর সামগ্রী রেখেছিল এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে।
ওহাইওর জনসমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এই প্রশাসনের কিছু বোকামি অন্তত কিছুটা হলেও লাগাম টেনে ধরার জন্য এই নির্বাচনই আমাদের শেষ সেরা সুযোগ।
গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শনিবার ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানে হামলার এই সম্ভাবনার কথা বলেন।
আরাফাত ময়দানের উত্তরপশ্চিম সীমান্তের ওয়াদি আল মুগাম্মাস উপত্যকায় হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবশেষ পড়েছে।