হোমপেজ লোড হচ্ছে…
ঢাকা উদ্যানের সি ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের সি ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার জালাল উদ্দিন (৩২), নাঈম হাসান ডালিম (৩২), মাহমুদুল হাসান মামুন (৩৪) ও আল-আমিন (৩৫)।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, গ্রেপ্তারের মধ্যে জালাল ভালুকার এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। ডালিম হবিরবাড়ী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মামুন একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। আল-আমিন ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা ও মামুনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলা রয়েছে।