হোমপেজ লোড হচ্ছে…

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে পিএসজির। পাঁচটি শিরোপা জিতেছে তারা। ধারাবাহিক পারফরমান্স দেখিয়ে ব্যালন দ’রের বর্ষসেরা পুরুষ ক্লাব নির্বাচিত হয়েছে ফরাসি দলটি।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে পিএসজির প্রতিনিধি হিসেবে পুরস্কারটি গ্রহণ করেন দলটির ফরোয়ার্ড ও গত বছরের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে।
২০২৫-২৬ মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তোলে পিএসজি। ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় তারা। মূল ম্যাচ ১-১ সমতায় শেষ হয়।
গত মৌসুমে লিগ আঁর শিরোপাও জেতে পিএসজি। যা ছিল ফ্রান্সের শীর্ষ প্রতিযোগিতায় তাদের টানা পঞ্চম শিরোপা। এছাড়া উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফরাসি সুপার কাপ জেতে দলটি।
মৌসুমের সেরা নারী ক্লাবের পুরস্কার জিতেছে বার্সেলোনা। প্রায় নিখুঁত এক মৌসুমে স্পেনের ক্লাবটি ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগ, উইমেন’স লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ।
বার্সেলোনার কোচ পেরে রোমেউ জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। ভিকি লোপেস জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। আর কাতা কোল জিতেছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।