হোমপেজ লোড হচ্ছে…
তীব্র রোদে বালুময় পথ। কাঁধে ফসলের বস্তা নিয়ে হেঁটে চলেছেন এক কৃষক। কেউ দুধভরা বালতি, কেউ লাউ কিংবা কাঁচা মরিচ নিয়ে ছুটছেন বাজারের দিকে।
সোয়েল রানা
তীব্র রোদে বালুময় পথ। কাঁধে ফসলের বস্তা নিয়ে হেঁটে চলেছেন এক কৃষক। কেউ দুধভরা বালতি, কেউ লাউ কিংবা কাঁচা মরিচ নিয়ে ছুটছেন বাজারের দিকে। যমুনার দুর্গম চরাঞ্চলে জীবিকার তাগিদে প্রতিদিন এভাবেই পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। কখনো বালুচর, কখনো নদী-বাধা পেরিয়ে চলে তাঁদের জীবনসংগ্রাম। যমুনার চরে মেহনতি মানুষের এসব পথচলা নিয়ে এই ছবির গল্প।যমুনার বালুচর মাড়িয়ে কাঁধে ফসলের বস্তা নিয়ে বাজারের পথে এক কৃষকবালতিভর্তি দুধ নিয়ে বিক্রির আশায় স্থানীয় বাজারে যাচ্ছেন তিনি চরের লাউ নিয়ে বিক্রির জন্য বাজারে যাচ্ছেন এই কৃষক যমুনার দুর্গম বালুময় পথ পেরিয়ে বাজারের দিকে যাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারাপ্রখর রোদে বস্তাভর্তি কাঁচা মরিচ নিয়ে বাজারের পথে খেয়ানৌকায় যমুনা নদী পার হচ্ছেন চরাঞ্চলের মানুষনদী পার হয়ে গন্তব্যের পথে তাঁরাচর থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এই নারী গবাদিপশুর জন্য ঘাস নিয়ে বাড়ির পথে এক কৃষকখেয়ানৌকায় নদী পার হওয়ার জন্য ঘাটের দিকে ছুটছেন তিনি
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।