হোমপেজ লোড হচ্ছে…

দেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক বাজার সন্ধান ও বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ বাড়াতে ঢাকায় শুরু হচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’।
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনের এই প্রদর্শনী চলবে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও কিচেনওয়্যার, আসবাব ও গৃহসজ্জা, ওষুধশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক ও টেবিলওয়্যার পণ্য প্রদর্শন করা হবে।
দ্বিতীয়বারের মত ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতবছর আটটি খাতের পণ্য স্থান পেলেও এবার ১২টি খাতের পণ্য প্রদর্শন করা হবে। অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রদর্শনী উদ্বোধন করবেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ বাড়ানো এবং বিদেশি বাজারে বাংলাদেশের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইপিবি। বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সেলরদেরও সম্পৃক্ত করা হয়েছে।
সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার মতে, লুটপাট শুরু হয় ২০১০ সালের পর।
গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়ার কথা বলছে বিকাশ।
আকাজাওয়া রিয়োসেই বাংলাদেশকে ‘বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ’ হিসেবে বর্ণনা করেন।
নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা ৩ অলরাউন্ডার।