হোমপেজ লোড হচ্ছে…

চোটের কারণে সবশেষ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাসের ফিটনেস নিয়ে কোনো শঙ্কা দেখছেন না ফিল সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছেন, সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিতম্বের চোটে ছিটকে যান লিটন। এই চোটে ঘরের মাঠে সাদা পোশাকে তার মাঠে নামা নিয়ে ছিল কিছুটা শঙ্কা।
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সোমবার লিটনকে নিয়ে থাকা শঙ্কা উড়িয়ে দিয়েছেন সিমন্স।
“আমি যতদূর জানি, লিটনকে আগামী দুই দিনে পাওয়া যাবে। যদি কোনো কিছু পরিবর্তন হয়, আমি আপনাদের সবাইকে জানাব। এখন সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।”
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার চোটের সঙ্গে লড়াই করেছেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাংসপেশির চোটে পড়ায় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। পরে জিম্বাবুয়ে সফর থেকেও ছিটকে যান।
ওই চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্ট, এশিয়ান গেমস ও আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলেছেন লিটন। এরপরেই নতুন চোটে পড়েন। এই চোট কাটিয়ে এবারও মাঠে ফিরছেন টেস্ট দিয়ে।
আগামী বুধবার মিরপুরে শুরু ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের প্রথম টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।