হোমপেজ লোড হচ্ছে…
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে কাঠের বাক্সে পোষা বিষধর সাপকে খাবার দিতে গিয়ে কামড়ে অসুস্থ হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি।
প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে কাঠের বাক্সে পোষা বিষধর সাপকে খাবার দিতে গিয়ে কামড়ে অসুস্থ হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুইয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।ইকবাল হোসেন ভুইয়াকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তাঁর দুই মেয়ে ও এক ছেলে আছে। পরে ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।ইকবালের ভাই ইসলাম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আগে থেকেই সাপ ধরতে পছন্দ করতেন। প্রায় তিন মাস আগে বাইরে থেকে একটি বিষধর গোখরা সাপ ধরে বাড়িতে আনেন। এরপর একটি কাঠের বাক্সে রেখে পুষতে শুরু করেন। নিয়মিত এটিকে খাবার দিতেন।সাবিন ইসতেহার, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।আজ বেলা সাড়ে ১১টার দিকে ইকবাল বাক্স খুলে সাপটিকে খাবার দিতে যান। খাবার রাখার সময় সাপটি তাঁর ডান হাতে ছোবল মারে। এ সময় তাঁর চিৎকারে স্বজনেরা সেখানে ছুটে আসেন। কিছুক্ষণ পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাবিন ইসতেহার বলেন, তাঁকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।