হোমপেজ লোড হচ্ছে…

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৮ ওভারে ১২/০
খোঁচা মেরে তানজিদের বিদায়
ইনিংসের শুরু থেকে অফ স্টাম্পের বাইরে টানা ডেলিভারিতে তানজিদ হাসানকে প্রলুব্ধ করছিলেন জেডেন সিলস। শেষ পর্যন্ত ফাঁদে পা দিলেন বাঁহাতি ওপেনার। সপ্তম ওভারে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে স্লিপে ধরা পড়লেন তানজিদ।
২৩ বলে ৭ রান করে ফিরলেন বাঁহাতি ওপেনার। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুমিনুল হক।
৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। ১৭ বলে ১ রানে খেলছেন আরেক ওপেনার সাদমান ইসলাম।
উইন্ডিজ একাদশেও তিন স্পিনার
স্বাগতিকদের মতো স্পিনে জোর দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। দুই পেসারের সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে তারা। এর সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার রস্টন চেইসও আছেন একাদশে।
এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের। স্পিন বিভাগে তার সঙ্গে থাকছেন আরেক বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। পেস আক্রমণে তাদের ভরসা জেডেন সিলস ও শামার জোসেফ। একাদশে নেই অভিজ্ঞ কিমার রোচ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস।
নেই মুশফিক, একাদশে তিন স্পিনার
আগের দিন আঙুলে চোট পাওয়ার পর এবার প্রথম টেস্টের একাদশে নেই মুশফিকুর রহিমের নাম। ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেই সবশেষ মুশফিককে ছাড়া টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবার তার অনুপস্থিতিতে একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়।
এছাড়া একাদশে পরিবর্তন আছে আরও একটি। বাদ পড়েছেন ইবাদত হোসেন চৌধুরি। তার জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের মতো এবারও তিন স্পিনার নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং।
দূরদৃষ্টিতে ফাইনাল, সামনে ওয়েস্ট ইন্ডিজ <div class="paragraphs"><p>সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক। ছবি: বিসিবি</p></div> ডারউইনে ঐতিহাসিক জয় খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। তাই বাংলাদেশ টেস্ট দল ঘিরে আলোচনার বড় অংশেই এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
সেই কঠিন তবে সম্ভব সমীকরণ মেলানোর অভিযানে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে প্রথম টেস্ট।
স্বপ্নের ফাইনালে খেলার সম্ভাবনা ভালোভাবে বাঁচিয়ে রাখতে এই সিরিজের দুই টেস্টেই জয়ের বিকল্প নেই। লক্ষ্যটা বড়, কাজটা কঠিন- ভালোভাবেই জানেন নাজমুল হোসেন শান্ত। তাই অনেক দূরের কিছু চিন্তা না করে আপাতত মিরপুর টেস্টে মনোযোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট সমস্যা দেখা দিয়েছিল দলে। তবে গুরুতর হয়নি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের চোট। তাই পূর্ণশক্তির দল নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামতে পারবে বাংলাদেশ।
২০২৪ সালে দুই দলের সবশেষ সিরিজ হয়েছিল ১-১ ড্র। সেবার ক্যারিবিয়ানে গিয়ে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। আর ঘরের মাঠে সবশেষ পাঁচ টেস্টই জিতেছে তারা। সব মিলিয়ে তাই প্রেরণার কমতি নেই। এবার শুধু আরেকটি বাধা অতিক্রমের অপেক্ষা
লাইভ ব্লগে স্বাগত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।