হোমপেজ লোড হচ্ছে…

দেশের খুদে শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা আর মেধার লড়াই নিয়ে এবার পর্দায় আসছে ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’।
শুক্রবার থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার প্রথম সিজন। প্রথম দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে বিভাগীয় রাউন্ডের প্রথম পর্ব, যেখানে অংশ নেবে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিযোগীরা।
দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতাটি প্রতি শুক্র ও রোববার দেখা যাবে। আয়োজনটি যৌথভাবে পরিচালনা করছে শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আই।
আয়োজকরা জানিয়েছে, গত অগাস্টে দেশজুড়ে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্ব থেকে বিভাগীয় পর্যায়ের জন্য ৪০০ শিক্ষার্থী নির্বাচিত হয়। আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বের টিকেট পাবে ১০০ জন। এই ১০০ প্রতিযোগীকে নিয়ে শুরু হবে মূল ধাপের লড়াই, যার মধ্য দিয়ে নির্ধারিত হবে প্রথম সিজনের চ্যাম্পিয়ন।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাবে ৩ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার-আপকে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে ৫০ হাজার টাকা এবং সেরা ১০-এ থাকা প্রতিটি প্রতিযোগী পাবে একটি করে ল্যাপটপ।
এলপিজি সংকট ও চড়া দাম নিয়ে গণশুনানিতে আমদানিকারক, অপারেটর, পরিবেশক ও ডিলারদের পাল্টাপাল্টি অভিযোগ।
পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলছে প্রতিষ্ঠানটি।
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
তার মতে, এ দেশে এই অলিগার্কদের জন্ম দিয়েছে খোদ রাষ্ট্র নিজেই।