হোমপেজ লোড হচ্ছে…
১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলঞ্জিয়া এলাকায় আলিফকে গুলি করে হত্যা করা হয়।
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।
বুধবার দুপুরে এসআরবি-১৪-এর সহকারী পরিচালক সাইফুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গনের (২১) বাড়ি দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকায়।
এসআরবি জানায়, মঙ্গলবার রাতে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।
নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেইসবুক পেইজ চালাতেন। সেখানে সীমান্ত এলাকার চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করতেন।
১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলঞ্জিয়া এলাকায় আলিফকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী আনন্দিতা সাংমা অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
ওই মামলায় ১৭ অক্টোবর রাতে অপূর্ব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
এসআরবি-১৪-এর সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর থেকে তারা গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার নেত্রকোণায় সাংবাদিক হত্যায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার দাবি নেত্রকোণায় সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে।
প্রকাশিত অন্তত দুটি ছবিতে দেখা যায়, স্যুট পরা হরদীপ সিং পুরি এবং কালো সোয়েটার পরা জেফরি এপস্টিন একটি টেবিলে মুখোমুখি বসে আছেন।
বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়' অংশ নিয়ে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হ্যালোর শিশু সাংবাদিক ইফতেশাম ইসলাম।