হোমপেজ লোড হচ্ছে…
তথ্যসূত্র:

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে অনধিকার প্রবেশের মামলায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম)। আজ বুধবার এ নির্দেশ দেওয়া হয়। এর আগে পাঁচ দিন হেফাজতে থাকার পর সোমবার (১৯ অক্টোবর) তাঁদের আটকের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছিল।সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে ১৩ অক্টোবর আটক করেছিল দিল্লি পুলিশ।আইনবিষয়ক সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চের তথ্য অনুযায়ী, আজ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার (এসিপি) রিতু রাজ। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষে জামিনের নিশ্চয়তা গ্রহণ করে তিনি তাঁদের মুক্তির নির্দেশ দেন।এর আগে দিল্লি পুলিশ তাঁদের বিচারিক হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর আবেদন করেছিল।মুক্তির নির্দেশ পাওয়ার পর সৌরভ দাস বলেন, ‘সত্যের জয় হয়েছে।’পুলিশের গাড়িতে করে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) সামনে হাজির করার জন্য মন্দির মার্গ থানায় নেওয়া হচ্ছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহসমন্বয়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। নয়াদিল্লি, ২১ অক্টোবরসৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের (এসআইআর) বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘন করে যন্তর মন্তরে প্রবেশের অভিযোগ ওঠে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে। এ অভিযোগে ১৩ অক্টোবর তাঁদের আটক করে বিচারিক হেফাজতে পাঠানো হয়।১৯ অক্টোবর এসইএম আদালত তাঁদের বিচারিক হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ান। দিল্লি পুলিশের দাবি ছিল, তাঁদের মুক্তি দেওয়া হলে ‘শান্তি ও শৃঙ্খলা’ বিঘ্নিত হতে পারে।ওই আদেশে এসইএম আদালত বলেন, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার আচরণে আইনের প্রতি শ্রদ্ধার অভাব প্রকাশ পেয়েছে। জনশান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার আশঙ্কা নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।আদালত আরও উল্লেখ করেন, বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে স্বীকৃত নয়, এমন এলাকায় বারবার বিক্ষোভের ডাক দেওয়ার প্রবণতা রয়েছে তাঁদের।এ ছাড়া সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষে দেওয়া জামিনের নিশ্চয়তাও প্রত্যাখ্যান করেন আদালত। আদালতের মতে, যাঁরা জামিনের নিশ্চয়তা দিয়েছিলেন, তাঁরা উপযুক্ত ছিলেন না।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।