হোমপেজ লোড হচ্ছে…

সার্বিয়ার দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিচ এক ঐতিহাসিক নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’ এর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে বলকান দেশটির ক্ষমতায় ভুচিচের দীর্ঘ আধিপত্যের অবসান ঘটল আর দেশটিতে এক নতুন রাজনৈতিক যুগের সূচনা হল।
জনতুষ্টবাদী জাতীয়তাবাদী নেতা ভুচিচ ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন।
কিন্তু ব্যাপক দুর্নীতি ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে ১৮ মাস ধরে চলা তীব্র সরকার-বিরোধী আন্দোলনের পর চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তাফা দিতে বাধ্য হন এবং আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন।
সার্বিয়ার নভি সাদ শহরে ২০২৪ সালে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছিল। ওই দুর্ঘটনার জন্য কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করেছিলেন শিক্ষার্থীরা।
রোববারের নির্বাচনের ফলাফল আসার পর টেলিভিশনে দেওয়া এক ভুচিচ বলেছেন, “এটি পরিষ্কার যে আমরা নির্বাচনে হেরে গেছি, স্টুডেন্ট লিস্ট জয় পেয়েছে।”
বিস্তারিত আসছে…
‘অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন’ সভাপতি উৎপল শর্মা জনগণকে শান্তিপূর্ণ, অহিংস এবং গণতান্ত্রিক উপায়ে ২৯ অক্টোবরে ডাকা এই প্রতিবাদে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এক্সপো উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সম্মাননা দিয়েছে ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই ইন অস্ট্রেলিয়া’।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের পর নেওয়া হচ্ছে। এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে এশিয়ায় জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।