হোমপেজ লোড হচ্ছে…
প্রথম আলো ডেস্ক
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী মানেই এক দিকে বিদায়ের বিষাদ, অন্য দিকে উৎসবের আনন্দ। দেবী বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। নারীরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন, মেতে ওঠেন নাচ-গানে। আনন্দঘন এ মুহূর্ত ক্যামেরাবন্দী করতেও ভোলেন না অনেকে। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে চোখের জলে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।বিজয়া দশমীতে দেবী বিসর্জনের আগে পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারীদের সিঁদুর খেলা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির তালে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাবিদায়ের দিনে শুভকামনা জানিয়ে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাসিঁদুরে রাঙা মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে শিশু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাসিঁদুর খেলার পাশাপাশি কাঁসা বাজিয়ে ও নেচে-গেয়ে দশমীর আনন্দ উদ্যাপন করছেন নারীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকাসিঁদুরের লাল রঙে বর্ণিল পূজামণ্ডপ। মালতীনগর বারোয়ারি সর্বজনীন দুর্গামণ্ডপ, বগুড়ারঙিন মুহূর্তগুলো মুঠোফোনে ধরে রাখতে সিঁদুর খেলার ফাঁকে সেলফি তোলায় ব্যস্ত তরুণীরা। চেলোপাড়া শনি ও দুর্গামন্দির, বগুড়াবিজয়া দশমীতে একে অপরের মুখে সিঁদুর মেখে শুভেচ্ছা বিনিময় করছেন ভক্তরা। করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুরবিসর্জনের আগে দেবীর সামনে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করছেন নারী ভক্তরা। করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুরআনুষ্ঠানিকতা শেষে জলে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গণেশ ও লক্ষ্মীর প্রতিমা। টেকেরঘাট, টাঙ্গুয়ার হাওরপাড়, তাহিরপুর, সুনামগঞ্জ
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।