হোমপেজ লোড হচ্ছে…
সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে ‘সিসিএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়।
কাউসার খান

অস্ট্রেলিয়ার সিডনিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘সিসিএ স্প্রিং ফেয়ার’। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে সম্প্রতি ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে বসন্তকে বরণ করে নিতে এ মেলার আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ উৎসবে অংশ নেন বহু প্রবাসী বাংলাদেশি। ‘সিসিএ স্প্রিং ফেয়ার’–এ পরিবেশনমেলায় প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডেভিড সালিবা। সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। উৎসবে শিশু-কিশোরদের জন্য কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের সনদ এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি মেলা প্রাঙ্গণে ছিল দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টল এবং ছোটদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা।মেলায় প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনসসাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী রবি চৌধুরী, প্রিয়াঙ্কা বিশ্বাস, সাগর বাউল, সিঁথি সাহাসহ স্থানীয় শিল্পীরা।এ ছাড়া স্থানীয় সাংস্কৃতিক দল স্বপ্ন, ভবের হাট এবং নৃত্যদলের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।