হোমপেজ লোড হচ্ছে…
পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গান গাওয়ার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
নিজস্ব প্রতিবেদক

সিলেটে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে গান গাওয়ায় এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের সই করা আদেশে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
প্রত্যাহার হওয়া- উজায়ের ফারুক জালালাবাদ থানায় কর্মরত ছিলেন। তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উজায়ের ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে পুলিশের পোশাক পরেই গান করেন তিনি।
পরে তার গান গাওয়ার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, নিরাপত্তার দায়িত্বে থেকে অন্য কাজে যুক্ত হওয়া দায়িত্বে অবহেলার শামিল। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উজায়ের ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অ্যানেসথেসিয়ার পর নাক দিয়ে ক্যানুলা প্রবেশ করানোর সময় শিশুটির শারীরিক সমস্যা দেখা দেয় বলে ভাষ্য হাসপাতাল কর্তৃপক্ষের।