হোমপেজ লোড হচ্ছে…
তাহলে কি এসব খাবারের বিশেষ উপকার নেই? তা অবশ্য আছে। যেমন বেরি–জাতীয় ফলে অ্যান্টি–অক্সিডেন্ট থাকে।
লাজিনা ইসলাম চৌধুরী
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক খাবারকে সুপারফুড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর মধ্যে আছে চিয়াসিড, ওটস, গ্রিন টি, মধু, কালিজিরা, স্যামন মাছ কিংবা অ্যাভোকাডো বা বেরি। এসব খাবারে থাকা বিশেষ পুষ্টি উপাদান শরীরের জন্য হয়তো উপকারী। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি ‘সুপারফুড’ বলে কিছু আছে?সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক খাবারকে সুপারফুড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়সুপারফুড শব্দটির কোনো বৈজ্ঞানিক সংজ্ঞা নেই। সাধারণত যেসব খাবারে প্রচুর ভিটামিন, খনিজ, অ্যান্টি–অক্সিডেন্ট আঁশ বা ফাইবার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, সেগুলোকে এই নামে প্রচার করা হয়। তবে কোনো একটি নির্দিষ্ট খাবার খেলেই সুস্থতা নিশ্চিত হবে, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।তাহলে কি এসব খাবারের বিশেষ উপকার নেই? তা অবশ্য আছে। যেমন বেরি–জাতীয় ফলে অ্যান্টি–অক্সিডেন্ট থাকে। ওটস ও অন্যান্য পূর্ণ শস্যে থাকে ফাইবার, যা হৃদস্বাস্থ্যের জন্য উপকারী, কোষ্ঠকাঠিন্য কমায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগে আক্রান্ত বয়স্কদের সুষম খাবার কেমন হওয়া উচিতকোনো খাবার পুষ্টিকর হলেই তা ইচ্ছেমতো খাওয়া যায় নামাছ, আখরোট ও তিসিবীজে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। আবার শাকসবজি ও ফল শরীরের প্রয়োজনীয় নানা ভিটামিন ও খনিজ সরবরাহ করে।তবে কোনো খাবার পুষ্টিকর হলেই তা ইচ্ছেমতো খাওয়া যায় না। অ্যাভোকাডো ও বাদামের মতো খাবারে উপকারী পুষ্টি উপাদান থাকলেও এগুলোতে ক্যালরির পরিমাণও তুলনামূলক বেশি। তাই খাবারের গুণের পাশাপাশি পরিমাণের দিকেও নজর রাখা জরুরি।কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়পুষ্টিবিদদের পরামর্শ হলো, নির্দিষ্ট কয়েকটি খাবারকে ‘সুপারফুড’ হিসেবে গুরুত্ব দেওয়ার বদলে খাদ্যতালিকায় বৈচিত্র্য আনাএ বিষয়ে পুষ্টিবিদদের পরামর্শ হলো, নির্দিষ্ট কয়েকটি খাবারকে ‘সুপারফুড’ হিসেবে গুরুত্ব দেওয়ার বদলে খাদ্যতালিকায় বৈচিত্র্য আনা। প্রতিদিন বিভিন্ন রঙের ফল ও সবজি, পূর্ণ শস্য, ডাল, মাছ, বাদাম ও প্রয়োজনীয় দুগ্ধজাত বা বিকল্প খাবার রাখা যেতে পারে। বাড়তি দাম দিয়ে সুপারফুড না কিনে প্রতিদিনের খাদ্য থেকেই পুষ্টি বেছে নেওয়া জরুরি। অর্থাৎ সুপারফুডের ওপর নির্ভর না করে সুষম ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসই সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি।লাজিনা ইসলাম চৌধুরী, পুষ্টিবিদ, রয়েল এইড হসপিটাল, খিলগাঁও, ঢাকাস্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।