হোমপেজ লোড হচ্ছে…
ছয় দিন আগে ঘুণ্টিঘর এলাকায় অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ গিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইশরাক হোসেন।
নিজস্ব প্রতিবেদক

ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঘুণ্টিঘর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শামসুল হক (২৬), ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম, আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), ইমরান আরাফাত (১৯), মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), উজ্জল (৩৬), রবিন (৩৫), মাসুদ (৩৫), দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), আল রাব্বি (২৩), শুভ (২২), শাওন (৩৫), সেন্টু মিয়া (৫০) ও এক শিশু।
গত ১৭ অক্টোবর ঘুণ্টিঘর এলাকায় অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ গিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইশরাক হোসেন। ১৯ অক্টোবর ওই এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবি চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর: প্রকাশ্যে মাদক বিক্রি, ২০ টাকায় মিলছে সেবনের ‘নিরাপদ’ জায়গাও গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর: দেয়ালের একপাশে অভিযান, অন্যপাশে চলছিল মাদক সেবন
অনেক স্মৃতির দুয়েকটা বলতে গিয়ে কেউ থামলেন ঘড়ির কাঁটায় চোখ রেখে; কান্নায় কণ্ঠ বুজে আসায় কেউ কেউ কথাই শুরু করতে পারলেন না।
ওসি বলেন, “হুমকিদাতা ফোনটি কোথা থেকে করেছে- সব বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”
বগুড়ার প্রবাসী শাহেদ আহমেদের মরদেহ ১৩ দিন পর নিজ গ্রামে দাফন করা হয়েছে।
বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে পৌঁছে দেওয়ার দিশারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পার করল ২০ বছরের মাইলফলক। শুক্রবার ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন করেন কর্মীরা। তবে দুই দশকের এই অর্জনের আনন্দ এবার ঢাকা পড়েছে বিষাদের ছায়ায়; কারণ মাত্র ২১ দিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খাল