হোমপেজ লোড হচ্ছে…
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, জরুরি ওষুধ ও অন্যান্য উপকরণ বিতরণের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের সেন্ট মার্টিনে শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ‘এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’ ও ‘ব্লু মেরিন রিসোর্ট’।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, জরুরি ওষুধ ও অন্যান্য উপকরণ বিতরণের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয় বলে বুধবার ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা গঠিত স্বেচ্ছাসেবক সংগঠনটি বলেছে, ‘ব্লু মেরিন রিসোর্ট’ আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্লু মেরিন রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর জাফর আহমেদ পাটোয়ারী।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের শাকিল আরিফ চৌধুরী ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ দলিলুর রহমান।
বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে।
প্রকাশিত অন্তত দুটি ছবিতে দেখা যায়, স্যুট পরা হরদীপ সিং পুরি এবং কালো সোয়েটার পরা জেফরি এপস্টিন একটি টেবিলে মুখোমুখি বসে আছেন।
বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়' অংশ নিয়ে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হ্যালোর শিশু সাংবাদিক ইফতেশাম ইসলাম।