হোমপেজ লোড হচ্ছে…
“আন্তর্জাতিক বাজার এখন নিম্নমুখী; মুহূর্তে মুহূর্তে কমছে। তার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও আমরা কমাচ্ছি।”
নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আরেক দফা কমেছে সোনার দাম। একদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে এই দরে সোনা বিক্রি হচ্ছে।
অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে রূপার দাম।
এ নিয়ে ১০ দিনের ব্যবধানে তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমল।
বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
তিনি কে বলেন, “দেশের সোনার বাজার আসলে পুরোপুরিই বিশ্ববাজারের ওপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার সঙ্গে সমন্বয় করে আমরা দাম ঠিক করি। আবার কমলে, কমাই।
“আন্তর্জাতিক বাজার এখন নিম্মমুখী; মুহূর্তে মুহূর্তে কমছে। তার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও আমরা কমাচ্ছি।”
বৃহস্পতিবার সবচেয়ে ভালো মানের সোনার দাম কমানো হয় ভরিতে ১ হাজার ৬৯১ টাকা।
এর আগে গত ১৩ অক্টোবর এই মানের সোনার দাম কমানো হয়েছিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা।
তবে তার আগে ৯ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ছুটির দিন শুক্রবার সকাল ১০টা থেকে দেশের বাজারে হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট মানের সোনার গয়না বা অলংকার ভ্যাটসহ ১৯ হাজার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার সকাল ১০টার আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম কমেছে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ১ হাজার ৪৫৮ টাকা।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাখ্যায় বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারও নিম্মমুখী
রেকর্ড গড়ে গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৫০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছিল; ওইদিন প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫১১ ডলার ২৮ সেন্ট পর্যন্ত উঠেছিল; এর পর ৫ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছিল।
তার পর থেকে অবশ্য ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টায় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ১২ ডলার ৪১ সেন্ট।
বৃহস্পতিবার দেশের বাজারে যখন সোনার দাম কমানো হয় তখন স্পট মার্কেটে প্রতিআউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৯৮ ডলার ৭৪ সেন্ট।
সে দিন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে সোনার দাম কমেছে।
রূপার দরও কমেছে
সোনার পাশাপাশি রূপার দামও কমিয়েছে বাজুস।
নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরি রূপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।
এর আগে ২২ ক্যারেট রূপার প্রতি ভরির দাম ছিল ৪ হাজার ২৪ টাকা। নতুন দর অনুযায়ী, প্রতি ভরিতে রূপার দাম কমেছে ১৭৫ টাকা।
অন্যান্য মানের রূপার দামও প্রায় একই হারে কমানো হয়েছে।
বেশিরভাগ সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
দুর্গাপূজা উপলক্ষে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়।
স্পেনের বার্সেলোনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল মেলা শুরু হয়েছে। ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’ শীর্ষক এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।